বিয়ে নিয়ে এবার নতুন তথ্য দিলেন লুবাবা

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
সিমরিন লুবাবা। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সিমরিন লুবাবার বিয়ের গুঞ্জনে সামাজিক মাধ্যম সরগরম। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) তার এক ফেসবুক পোস্টের পর শুরু হয় এ গুঞ্জন। নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি প্রকাশ করে লুবাবা লিখেছিলেন, ‘আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

এরপর থেকেই সামাজিক মাধ্যমে চর্চিত হতে থাকে বিষয়টি। নেটিজেনরাও ধারণা করেন বিয়ের খবর দিলেন লুবাবা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। এবার মুখ খুললেন। জানালেন বাগদান সম্পন্ন করেছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুকে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

এদিকে বিয়ের ইঙ্গিত দেওয়ার পর থেকে নেটিজেনদের অনেকে অভিনন্দন জানাচ্ছেন তাকে। অনেকে আবার বাল্যবিবাহের অভিযোগ এনে তুলছেন প্রশ্ন। বিষয়টিও পরিষ্কার করেছেন তিনি। সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি লিখেছেন, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।’

নিজের ওই পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন লুবাবা। যেখানে তাকে দেখা যাচ্ছে বাগদত্তার সঙ্গে। তবে বর বা কনে—কারও চেহারাই স্পষ্ট নয়। ফলে প্রকাশ্যে আসেনি পাত্রের পরিচয়।