রবিবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে উপজেলা পর্যায়ে হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বেশি আক্রান্ত এলাকায় আগে টিকা দেওয়া হবে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে। স্বাস্থ্যকর্মীদের সবধরনের ছুটি বাতিল করেছে সরকার।

সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এ টিকার আওতায় আসবে। সারাদেশে এই টিকার কার্যক্রম চলবে।

মন্ত্রী বলেন, ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হবে এই কার্যক্রমে। এক ডোজ করে টিকা পাবে প্রত্যেকটি শিশু। আন্তর্জাতিক প্রতিষ্ঠান গাভি (GAVI) থেকে এই টিকা ধার নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।