সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটি, ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে জাতীয় সংসদের অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ এ ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে শুরু থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা যায়। স্পিকার ও সংসদ সদস্যরা একে অপরের বক্তব্য স্পষ্টভাবে শুনতে না পারায় অধিবেশন চালানো কঠিন হয়ে পড়ে। এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পরে মাইকে ত্রুটি দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিষয়টি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। পরিস্থিতির প্রেক্ষিতে স্পিকার অধিবেশন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। তিনি জানান, এর মধ্যে ২০ মিনিট মাগরিবের আজানের জন্য এবং বাকি সময় মাইক মেরামতের কাজে ব্যয় করা হবে। উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেও একই ধরনের সাউন্ড সিস্টেম সমস্যার কারণে সাময়িক বিরতি দিতে হয়েছিল। SHARES জাতীয় বিষয়: সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে জাতীয় সংসদের অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ এ ঘোষণা দেন।