সৌদির সাথে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ কাল PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬ ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের অর্ধ–শতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ আগামীকাল শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন করবে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মুরিদগণ সৌদি আরবের সাথে মিল রেখে অন্যান্য বছরের মতো এবারও একদিন আগে ঈদ উল ফিতর উদযাপন করবে। দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা পালন শুরু করেছিল। সেই অনুযায়ী তারা বৃহস্পতিবার ৩০ রোজা পালন সম্পন্ন হবে। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় দরবার শরীফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাব মতে বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রায় দুইশত বছর ধরে এভাবে ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত সকল অনুশাসনসমুহ পালন করে আসছেন। দরবারের সূত্র জানায়, মির্জাখীল দরবার শরীফের খানকা মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। দরবার শরীফের পীর হজরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় ছেলে ড. মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করবেন। ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশসমুহে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে, ইনশাল্লাহ।’ SHARES ধর্ম ও জীবন বিষয়: