হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর হামে এবং দুই শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭৪টি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৭ জনের। গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯২ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৪৬৭। এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৮৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১১ হাজার ২৪৩ জন। SHARES স্বাস্থ্য বিষয়: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।