সন্ধ্যায় নির্বাচিত এমপিদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হবেন। SHARES জাতীয় বিষয়: