১১ দলীয় জোটের সংসদ সদ্যদের শপথ ১২টায় PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ১১ দলীয় জোট থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের শপথ দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই কথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।১১ দলীয় জোট থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের শপথ দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই কথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন। সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি এরই মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এদিকে, প্রথম ধাপে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। SHARES জাতীয় বিষয়: