সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারেক রহমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ডেস্ক রিপোর্ট: তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। SHARES জাতীয় বিষয়: