শপথ নিলেন জামায়াত ও স্বতন্ত্র সাংসদরা

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ডেস্ক রিপোর্ট: শপথ নেওয়া – না নেওয়ার দ্বন্দ্বের পর অবশেষে শপথ নিলেন ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা। এসময় স্বতন্ত্র থেকে বিজয়ী প্রার্থীরাও শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই শপথ পাঠ করিয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে নায়েবে আমির বলেছিলেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।