সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলো জামায়াত এমপি’রা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) না নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২৮ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এর আগে আলাদাভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সদস্যরা। শপথ বাক্য পাঠ করান সিইসি। এর আগে বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেয়নি বিএনপির সদস্যরা। SHARES জাতীয় বিষয়: