লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৩১ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬ ডেস্ক রিপোর্ট: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ১৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, সাম্প্রতিক হামলাগুলোতে বেসামরিক নাগরিকদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর এবং দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। সরকারি হিসাব অনুযায়ী, বৈরুতের উপশহরগুলোতে ২০ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন। আর দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন ১১ জন, আহত হয়েছেন আরও ৫৮ জন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ এবং আহত ১৪৯ জন। ইসরায়েল জানিয়েছে, উত্তর ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পরপরই লেবাননে পাল্টা হামলা চালানো হয়। এর আগে, সোমবার সকালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এ ঘটনার পর বৈরুতের দাহিয়েহ উপশহর থেকে জনগনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। SHARES আন্তর্জাতিক বিষয়: