ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত, দাবি ইরানের PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার–এর একটি এক্স পোস্টের বরাত দেওয়া হলেও এ দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তাছাড়া যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটারের কি না তাও নিশ্চিত নয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। দপ্তরের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয়েছিল গত ৭ মার্চ, যখন তিনি বিরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন। উল্লেখ্য, এর আগেও ইরানের কিছু সংবাদমাধ্যম নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি করেছিল। তবে পরে সিনহুয়াসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসব তথ্যকে গুজব বলে উল্লেখ করে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানইসরায়েলনেতানিয়াহুযুক্তরাষ্ট্রযুদ্ধহামলা