তিন শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৬ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডেস্ক রিপোর্ট: ক্ষতিপূরণসহ তিনটি শর্তে চলমান সংঘাত বন্ধে রাজি ইরান। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই তথ্য জানিয়েছেন। বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি শর্তগুলোর কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পেজেশকিয়ানের মতে, বর্তমান এই সংঘাতের মূল উসকানিদাতা হলো ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’এবং যুক্তরাষ্ট্র। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এসব শর্তে তাদের অবস্থান অনড়। মাসুদ পেজেশকিয়ানের শর্তগুলো হলো- ১. ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে। ২. সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদান। ৩. ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না ঘটে সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। বিশ্বজুড়ে যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, ঠিক সেই সময়েই তার এমন মন্তব্য সামনে এলো। SHARES আন্তর্জাতিক বিষয়: