আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। রবিবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনাজপুর ছাড়াও এদিন দেশের ৫৩টি জেলায় একযোগে খাল খননকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকার মৃতপ্রায় ও ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করা হবে। এতে সেচব্যবস্থার উন্নতি ঘটবে, বর্ষাকালীন জলাবদ্ধতা কমবে।

এ ছাড়া মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী হবে। খাল পুনরুদ্ধারের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, উৎপাদন বৃদ্ধি পাবে, বন্যা-জলাবদ্ধতা হ্রাস পাবে, স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।