চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৬ ডেস্ক রিপোর্ট: সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠক করে নতুন চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে গালফ নিউজ। এর আগে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আলাদা আলাদা তারিখ নিশ্চিত করে। দেশ দুটি ইসলামি মাসের শুরু নির্ধারণের জন্য প্রচলিত পদ্ধতিতে সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেয়। তুরস্ক ঘোষণা করে, তাদের দেশে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্ক এবং অন্যান্য অঞ্চল থেকে শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখার সম্ভাবনার জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করে, তাদের দেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। কারণ জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। SHARES জাতীয় বিষয়: