সংরক্ষিত নারী আসনে ভোটের সিদ্ধান্ত হতে পারে ৬ এপ্রিল PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন তফসিল ও ভোটের তারিখ আগামী ৬ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) ১১তম সভায় নির্ধারণ হতে পারে। বুধবার (১ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৬ এপ্রিল কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া ওই সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় ও আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটের সবশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে নারী আসনের নির্বাচন করতে হয়। SHARES জাতীয় বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন তফসিল ও ভোটের তারিখ আগামী ৬ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) ১১তম সভায় নির্ধারণ হতে পারে। বুধবার (১ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।