বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয় এবং বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, রবিবার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এছাড়া, দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।