ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে খেলছিলেন জুয়া, ৬ জন গ্রেপ্তার PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের উলিপুরে ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজাপাড়া এলাকায় ভুট্টাখেতে অভিযান চালায়। এ সময় টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার সাইদুল ইসলাম (৩৮), আক্কাস আলী (৪৮), আশরাফুল ইসলাম (৩০), ফেরদৌস আলম (৩৬), আমিনুল ইসলাম (৫৪) ও ফয়জার রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১০ হাজার ৩৯০ টাকা ও একটি টর্চ লাইট জব্দ করেন পুলিশ। শুক্রবার দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, জুয়া খেলা অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়া আইনে মামলা দিয়ে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: কুড়িগ্রামের উলিপুরে ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।