এগিয়ে আনা হলো সারাদেশে হামের টিকাদানের তারিখ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: সারাদেশে হামের টিকাদানের তারিখ এগিয়ে আনা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩ মে নয়, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। ২ কোটি ১৯ লাখ টিকা পেয়েছে সরকার। আতঙ্কিত না হওয়ার অনুরোধ থাকবে। এর আগে, গত ৫ এপ্রিল দেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি ওই কথা জানান। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়। SHARES স্বাস্থ্য বিষয়: সারাদেশে হামের টিকাদানের তারিখ এগিয়ে আনা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।