২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যু PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (১০ এপ্রিল) অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৬৮ জন। আর সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা এক হাজার ১৭৭ জন। অধিদফতরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে। আর ২৭ দিনে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন। এ সময়ে সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৯১০ জন। চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন ছয় হাজার ৬০৯ জন। SHARES স্বাস্থ্য বিষয়: গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (১০ এপ্রিল) অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।