কাল থেকে ৫ সিটিতে হামের টিকাদান শুরু: স্বাস্থ্য সচিব PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, আগামীকাল রবিবার (১২ এপ্রিল) থেকে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, গত ৪ বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার। স্বাস্থ্য সচিব বলেন, রবিবার থেকে ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকা কার্যক্রম শুরু হবে। এ সময় দেশে টিকার কোনো ঘাটতি নেই। গবেষক এবং পরামর্শক টিমের পরামর্শ অনুযায়ী, ছয় মাস থেকে ৫৯ মাস বছর বয়সী বাচ্চাদের সবাইকে হামের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। দেশজুড়ে হঠাৎ বেড়ে গেছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৮ জনের। SHARES স্বাস্থ্য বিষয়: