এক লাফে ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ৩৮৭ টাকা

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ভোক্তাপর্যায়ে ৩৮৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা।