দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার, গ্রেফতার ২ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬ ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেনের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধারসহ দুইজনকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ। ছিনতাইয়ের পরদিন রোববার রাতে মোবাইল ফোন দুটি উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেফতারের কথা বলেছেন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতারকৃত হলেন- শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। শনিবার রাতে তারাবির নামাজ শেষে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে হাঁটাহাটি করার সময় ছিনতাইয়ের শিকার হন দুদকের ওই মহাপরিচালক। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে বলে থানায় অভিযোগ করেছিলেন তিনি। ছিনতাইয়ের সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের মত ধারালো একটি অস্ত্রের উল্টো দিক দিয়ে তাকে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়। ছিনতাইয়ের সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের মত ধারালো একটি অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয়। SHARES অপরাধ বিষয়: