৪৪ বছর পর সাবিনা ইয়াসমিন আবারও গাইলেন জনপ্রিয় সেই গান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অবিস্মরণীয় একটি গান ‘এই মন তোমাকে দিলাম’। সাবিনা ইয়াসমিন এই গানটি প্রথম গেয়েছিলেন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য। দীর্ঘ ৪৪ বছর পর এবার নতুনভাবে গানটি গাইলেন দেশের কিংবদন্তি এই সংগীতশিল্পী। ‘এই মন তোমাকে দিলাম’ গানটির কথা লিখেছেন দেশের কিংবদন্তি গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। নতুন সংস্করণে গানটি গেয়েছেন ‘দম’ সিনেমায়, যেখানে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ডিং হয়। সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মোমিন বিশ্বাস। রেকর্ডিংয়ের সময় সাবিনা ইয়াসমিন বলেন, ‘নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’ তরুণ শিল্পী মোমিন বিশ্বাসও বলেন, সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাওয়া তাঁর জন্য স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা। SHARES বিনোদন বিষয়: