ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কার্যক্রম বাড়াচ্ছে দুবাই বিমানবন্দর PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর সময় সংযুক্ত আরব আমিরাত আরোপিত সমস্ত ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর দুবাই বিমানবন্দরের কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরটির সিইও পল গ্রিফিথস। সোমবার (৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। গ্রিফিথস লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে বলেন, ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল মিলিয়ে ছয় মিলিয়নের বেশি যাত্রী পরিবহন করা হয়েছে। একই সময়ে ৩২ হাজারের বেশি ফ্লাইট পরিচালিত হয়েছে এবং ২ লাখ ১৩ হাজার টনেরও বেশি জরুরি পণ্য পরিবহন করা হয়েছে। গ্রিফিথস বলেন, দুবাই হয়ে ভ্রমণের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে সক্ষমতা বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, এ সময়ে এয়ারলাইনস ও যাত্রীদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও বন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সংযুক্ত আরব আমিরাত এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: